রংপুর জেলা
Rangpur · ৬টি সংসদীয় আসন · ৮টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
রংপুর জেলা পরিচিতি
রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক ও গুরুত্বপূর্ণ অঞ্চল। ভাওয়াইয়া গানের আকরভূমি বাংলাদেশের ২য় জেলা রংপুর প্রতিষ্ঠিত হয় ১৭৬৫ সালে এবং বর্তমান রংপুর শহর ১৬ ডিসেম্বর, ১৭৬৯ সালে রংপুর জেলার বিভাগীয় সদর দপ্তর হিসেবে স্বীকৃতি লাভ করে। উপজেলার সংখ্যানুসারে রংপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। ৭০০ বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য শতরঞ্জি রংপুরের বিখ্যাত বস্তু। এছাড়া, হাড়িভাঙ্গা আম, আলু এবং তামাক জন্যও রংপুর বিখ্যাত।
নামকরণ
প্রাচীন কালে এই স্থান কামরূপ রাজ্যের ও পরে কোচরাজ্যের অন্তর্ভুক্ত ছিল। প্রবাদ, এই স্থানে কামরূপরাজ ভগদত্তের প্রমোদ স্থান ছিল বলে এর নাম রঙ্গপুর হয়। মুসলমান যুগে রংপুর ফৌজদারি ফকিরকুণ্ডি নামে খ্যাতি লাভ করে। তবে ঐতিহাসিক ভাবে বর্তমান রংপুর এলাকাটি জঙ্গপুর নামে পরিচিত ছিল৷ আবার ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের দরুন এ স্থানটিকে যমপুর নামেও ডাকা হত৷
অবস্থান ও আয়তন
রংপুর জেলা ২৫°০৩˝ থেকে ২৮°২৮˝ অক্ষাংশে এবং ৮৮°৪৫˝ থেকে ৮৯°৫৫˝ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। এর উত্তরে নীলফামারী জেলা ও লালমনিরহাট জেলা, দক্ষিণে গাইবান্ধা জেলা, পূর্বে কুড়িগ্রাম জেলা, পশ্চিমে দিনাজপুর জেলা। আটটি উপজেলা, ৭৬ টি ইউনিয়ন, ১৪৫৫টি মৌজা এবং ১টি সিটি কর্পোরেশন, ৩টি পৌরসভা নিয়ে রংপুর জেলা গঠিত। তিস্তা নদী রংপুর জেলার উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তকে লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলা থেকে আলাদা করেছে।
অর্থনীতি
রংপুর অঞ্চলকে তামাকের জন্য বিখ্যাত বলা হয়। এখানে উৎপাদিত তামাক দিয়ে সারা দেশের চাহিদা মেটানো হয়। রংপুরে প্রচুর পরিমাণ ধান-পাট-আলু ও হাড়িভাঙ্গা আম উৎপাদিত হয়। যা স্থানীয় বাজার তথা সারাদেশের বাজারে সমান হারে সমাদৃত। তাছাড়াও সম্মিলিত খামার গড়ে উঠছে যা অর্থনীতিতে ব্যাপক হারে প্রভাব ফেলছে। এছাড়া ৭০০ বছরের ঐতিহ্যের ধারক বাহক বর্তমানে জিআই পণ্য শতরঞ্চি এর রংপুর মুঘল আমল থেকে বিখ্যাত।
সংস্কৃতি ও ঐতিহ্য
এ অঞ্চলের লোকসংস্কৃতি ও খেলাধুলা অন্য অঞ্চলের খেলার চেয়ে স্বতন্ত্র্য বৈশিষ্ট্য ও ঐতিহ্য ধারণ করে।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, রংপুর জেলা · CC BY-SA 4.0
রংপুর জেলার দর্শনীয় স্থান
- কারমাইকেল কলেজ
- তাজহাট রাজবাড়ী
- মন্থনা জমিদার বাড়ি
- ইটাকুমারী জমিদার বাড়ি
- শ্রী জ্ঞানেন্দ্র নারায়ণ রায়ের জমিদার বাড়ি
- ভিন্ন জগৎ পার্ক
- রংপুর চিড়িয়াখানা
- পায়রাবন্দ
- চিকলি বিল ও পার্ক
- ঘাঘট প্রয়াস পার্ক
- আনন্দনগর
- দেবী চৌধুরাণীর পুকুর
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৬টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
রংপুর জেলা রংপুর বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৬টি আসন: রংপুর-১, রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা), রংপুর-৩, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া উপজেলা), রংপুর-৫ (মিঠাপুকুর উপজেলা) ও রংপুর-৬ (পীরগঞ্জ উপজেলা)। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর ৫টি ও এনসিপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৩টি, স্বতন্ত্র ২টি ও জাতীয় পার্টির ১টি।
- রংপুর-১ , আসন ১৯গংগাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর- ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯
মোঃ রায়হান সিরাজীরংপুর-১, BJEI - রংপুর-২ , আসন ২০তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা
এ টি এম আজহারুল ইসলামরংপুর-২, BJEI - রংপুর-৩ , আসন ২১রংপুর সদর উপজেলা, রংপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর- ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ ব্যতীত রংপুর সিটি কর্পোরেশন ও রংপুর সেনানিবাস এলাকা
মোঃ মাহবুবুর রহমান (বেলাল)রংপুর-৩, BJEI - রংপুর-৪ , আসন ২২পীরগাছা ও কাউনিয়া উপজেলা
আখতার হোসেনরংপুর-৪, NCP - রংপুর-৫ , আসন ২৩মিঠাপুকুর উপজেলা
মোঃ গোলাম রব্বানীরংপুর-৫, BJEI - রংপুর-৬ , আসন ২৪পীরগঞ্জ উপজেলা
মোঃ নুরুল আমীনরংপুর-৬, BJEI
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬