টাঙ্গাইল জেলা
Tangail · ৮টি সংসদীয় আসন · ১২টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
টাঙ্গাইল জেলা পরিচিতি
টাঙ্গাইল জেলা হলো বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত বাংলাদেশের ৬৪টি জেলার একটি, যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৯৬৯ খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমা থেকে ৯৭৫ বর্গকিলোমিটার এবং ময়মনসিংহ সদর মহকুমা থেকে ২৪৩৯ বর্গকিলোমিটার জমি নিয়ে বর্তমান টাঙ্গাইল জেলাটি তৈরি করা হয়। উপজেলার সংখ্যা অনুসারে টাঙ্গাইল বাংলাদেশের “এ” শ্রেণীভুক্ত একটি জেলা। জেলাটির মোট আয়তন ৩৪১৪.৩৫ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় ৩৮ লাখ। টাঙ্গাইল আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ জেলা ও জনসংখ্যার ভিত্তিতে ২য় সর্ববৃহৎ জেলা। ১৯৬৯ সাল অবধি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা এবং ১৯৬৯ খ্রিষ্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয়।
নামকরণ
টাঙ্গাইলের নামকরণ বিষয়ে রয়েছে বহুজনশ্রুতি ও নানা মতামত। ১৭৭৮ খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এ সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয় পাওয়া যায় না। টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তরের সময় থেকে। টাঙ্গাইলের বিভিন্ন স্থানের নামে ‘আইল’শব্দের আধিক্য আছে।
অবস্থান ও আয়তন
টাঙ্গাইল জেলা ঢাকা হতে প্রায় ৮৪ কি মি দূরে অবস্থিত। এই জেলার উত্তরে জামালপুর জেলা, দক্ষিণে ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ জেলা। এই জেলার পশ্চিম পাশ দিয়ে আবহমান যমুনা নদী বয়ে চলেছে।
সংস্কৃতি ও ঐতিহ্য
বাংলার চির পরিচিত লোক-সংস্কৃতি নিয়ে টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জনপদ। টাঙ্গাইলের তৈরি চমচম মিষ্টি আর তাঁতের শাড়ি ছিল উপমহাদেশ খ্যাত। বাংলাদেশের লোক ঐতিহ্যের অংশ মাটির মৃৎপাত্রের ফলক আর নকশী কাঁথা এখানেই বিকাশ লাভ করে। এছাড়াও কয়েকটি মুসলিম ঐতিহ্য তার মধ্যে আটিয়ার মসজিদ, ধনবাড়ির মসজিদ ও মাজার, কদিম হামজানির মসজিদ, খামার পাড়ার মসজিদ ও মাজার প্রভৃতি।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, টাঙ্গাইল জেলা · CC BY-SA 4.0
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৮টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৮টি আসন: টাঙ্গাইল-১ থেকে টাঙ্গাইল-৮। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ৭টি ও স্বতন্ত্র ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৫টি ও স্বতন্ত্র ৩টি।
- টাঙ্গাইল-১ , আসন ১৩০মধুপুর ও ধনবাড়ী উপজেলা
ফকির মাহবুব আনামটাঙ্গাইল-১, BNP - টাঙ্গাইল-২ , আসন ১৩১গোপালপুর ও ভুয়াপুর উপজেলা
মোঃ আবদুস সালাম পিন্টুটাঙ্গাইল-২, BNP - টাঙ্গাইল-৩ , আসন ১৩২ঘাটাইল উপজেলা
মোঃ লুৎফর রহমান খান আজাদটাঙ্গাইল-৩, Ind - টাঙ্গাইল-৪ , আসন ১৩৩কালিহাতী উপজেলা
মোঃ লুৎফর রহমানটাঙ্গাইল-৪, BNP - টাঙ্গাইল-৫ , আসন ১৩৪টাংগাইল সদর উপজেলা
সুলতান সালাউদ্দিন টুকুটাঙ্গাইল-৫, BNP - টাঙ্গাইল-৬ , আসন ১৩৫দেলদুয়ার ও নাগরপুর উপজেলা
মোঃ রবিউল আওয়ালটাঙ্গাইল-৬, BNP - টাঙ্গাইল-৭ , আসন ১৩৬মির্জাপুর উপজেলা
আবুল কালাম আজাদ সিদ্দিকীটাঙ্গাইল-৭, BNP - টাঙ্গাইল-৮ , আসন ১৩৭বাসাইল ও সখিপুর উপজেলা
আহমেদ আযম খানটাঙ্গাইল-৮, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬