বগুড়া জেলা
Bogura · ৭টি সংসদীয় আসন · ১২টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।
বগুড়া জেলা পরিচিতি
বগুড়া জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি শিল্প শহর। সংখ্যানুসারে বগুড়া বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। বাংলার একজন স্বাধীন সুলতান নাসিরউদ্দিন বগরা খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয় বগড়া। যা কালের বিবর্তনে বগুড়াতে রুপান্তরিত হয়। বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়ায়। প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়, যা বগুড়া জেলায় অবস্থিত এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত।
ইতিহাস
খ্রিষ্টপূর্ব ৪র্থ শতকে বগুড়া মৌর্য শাসনাধীনে ছিল। মৌর্য এর পরে এ অঞ্চলে চলে আসে গুপ্তযুগ। এরপর শশাঙ্ক, হর্ষবর্ধন, যশোবর্ধন পাল, মদন ও সেনরাজ সুলতান গিয়াস উদ্দিন বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগড়া ১,২৭৯ থেকে ১,২৮২ পর্যন্ত এ অঞ্চলের শাসক ছিলেন। তার নামানুসারে এ অঞ্চলের নাম হয়েছিল বগড়া। কালের বিবতর্নে নামটি পরিবর্তিত হয়ে 'বগুড়া' শব্দে পরিচিতি পেয়েছে। ১৮২০ খ্রিষ্টাব্দ পর্যন্ত উত্তরবঙ্গের এই অঞ্চলটি প্রশাসনিকভাবে রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলা হিসেবে পরিচিত ছিল। এই তিনটি জেলাই ছিল আয়তনে বিশাল। প্রশাসনিক সুবিধার জন্য ১৮২১ খ্রিষ্টাব্দে অবিভক্ত রাজশাহী জেলা থেকে আদমদিঘী, শেরপুর, নৌখিলা ও বগুড়া থানা।
অবস্থান ও আয়তন
উত্তরে জয়পুরহাট জেলা ও গাইবান্ধা জেলা, দক্ষিণে নাটোর জেলা ও সিরাজগঞ্জ জেলা, পূর্বে যমুনা নদী ও জামালপুর জেলা, পশ্চিমে নওগাঁ জেলা ও নাটোর জেলা। বগুড়া ভৌগোলিকভাবে ভূমিকম্পের বিপজ্জনক বলয়ে অবস্থিত। তাছাড়াও বগুড়া জেলা বরেন্দ্রভূমির অংশবিশেষ, যা ধূসর ও লাল বর্ণের মাটির পরিচিতির জন্য উল্লেখ্য।
জনসংখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জেলার মোট জনসংখ্যা ৩৫,৩৯,২৯৪ জন। এর মধ্যে ১৭,৭৮,৫২৯ জন পুরুষ এবং ১৭,৬০,৭৬৫ জন নারী। উত্তরবঙ্গের ১৬ টি জেলার মধ্য জনসংখ্যায় বৃহত্তম জেলা হচ্ছে বগুড়া। এবং সারা বাংলাদেশে ষষ্ঠ বৃহত্তম জেলা।
তথ্যসূত্র: উইকিপিডিয়া, বগুড়া জেলা · CC BY-SA 4.0
বগুড়া জেলার দর্শনীয় স্থান
- মহাস্থানগড়
- গোকুল মেধ
- ভাসু বিহার
- শীলাদেবীর ঘাট
- গোবিন্দভিটা
- রাজা পরশুরামের বাড়ি
- জীয়ত কুণ্ড
- শাহ সুলতান বলখি এর মাজার
- মহাস্থানগড় যাদুঘর
- যোগীর ভবণ
- বিহার
- ভীমের জাঙ্গাল
বগুড়া জেলার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- জিয়াউর রহমান প্রাক্তন প্রেসিডেন্ট
- প্রফুল্ল চাকী, ব্রিটিশ বিরোধী আন্দলনের নেতা
- মোহাম্মদ আলী, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
- আখতারুজ্জামান ইলিয়াস, সাহিত্যিক ও গল্পকার
- মহাদেব সাহা, সাহিত্যিক
- মমতাজুর রহমান তরফদার · ঐতিহাসিক
- রোমেনা আফাজ, সাহিত্যিক
- মনোজ দাশগুপ্ত · কবি ও লেখক
- মাহফুজুর রহমান, চেয়ারম্যান, এটিএন বাংলা ও এটিএন নিউজ
- গাজীউল হক, ভাষা সৈনিক
- এম আর আখতার মুকুল,, লেখক এবং সাংবাদিক
- গোলাম মোহাম্মদ সিরাজ, রাজনীতিবিদ
জেলার মানচিত্র
সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ৭টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।
আসন ও সংসদ সদস্য
বগুড়া জেলা রাজশাহী বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ৭টি আসন: বগুড়া-১ থেকে বগুড়া-৭। ত্রয়োদশ সংসদে সবগুলো আসনই বিএনপির। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ৪টি, জাতীয় পার্টির ১টি, স্বতন্ত্র ১টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের ১টি।
- বগুড়া-১ , আসন ৩৬সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা
কাজী রফিকুল ইসলামবগুড়া-১, BNP - বগুড়া-২ , আসন ৩৭শিবগঞ্জ উপজেলা
মীর শাহে আলমবগুড়া-২, BNP - বগুড়া-৩ , আসন ৩৮আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা
মোঃ আব্দুল মহিত তালুকদারবগুড়া-৩, BNP - বগুড়া-৪ , আসন ৩৯কাহালু ও নন্দীগ্রাম উপজেলা
মোঃ মোশারফ হোসেনবগুড়া-৪, BNP - বগুড়া-৫ , আসন ৪০শেরপুর ও ধুনট উপজেলা
গোলাম মোহাম্মদ সিরাজবগুড়া-৫, BNP - বগুড়া-৬ , আসন ৪১বগুড়া সদর উপজেলা
মোঃ রেজাউল করিম বাদশাবগুড়া-৬, BNP - বগুড়া-৭ , আসন ৪২গাবতলী ও শাজাহানপুর উপজেলা
মোরশেদ মিলটনবগুড়া-৭, BNP
তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬