মূল বিষয়ে যান
English
সর্বশেষ
মোহাম্মদ জহিরুল ইসলাম

মোহাম্মদ জহিরুল ইসলাম

Mohammad Zahirul Islam

বর্তমান সদস্য, ত্রয়োদশ সংসদ

সরকারি পদ সর্বশেষ যাচাই: ২৪ অক্টোবর ২০২৬, মন্ত্রিসভা

পরিচিতি

মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম-১৬ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য। এই পাতায় তাঁর পরিচিতি, নির্বাচনী ফলাফল, আগের মেয়াদ, সংসদীয় কমিটি ও যোগাযোগের তথ্য রয়েছে।

অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে তিনি প্রথমবারের মতো সংসদে এসেছেন এবং ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

জহিরুল ইসলাম ১৯৭৬ সালের ১২ মার্চ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা মোঃ ইছহাক এবং মাতা মোছাম্মৎ জোহরা বেগম।

তিনি আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে বাঁশখালীর হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। ২০০১ সালে তিনি একই মাদ্রাসার অধ্যক্ষ নিযুক্ত হন।

মাত্র ২৪ বছর বয়সে তিনি শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং দুই মেয়াদে এ দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দেন।

১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ৯৩,১৬৭ ভোট পেয়ে চট্টগ্রাম-১৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সূত্র: উইকিপিডিয়া (বাংলা), tbsnews.net। ভুল দেখলে জানান।

জন্ম১২ মার্চ ১৯৭৬, ৫০ বছর
জন্মস্থানশেখেরখীল ইউনিয়ন, বাঁশখালী, চট্টগ্রাম
লিঙ্গপুরুষ
শিক্ষাআইনে স্নাতক (সম্মান)
পেশাশিক্ষক
পিতামাওলানা মোঃ ইছহাক
মাতামোছাম্মৎ জোহরা বেগম
বর্তমান মেয়াদ১৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০৩১
সংসদ সদস্য নির্বাচিতমোট ১ বার

নির্বাচনী এলাকা

চট্টগ্রাম-১৬

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর।

সংসদে মেয়াদ

ত্রয়োদশ সংসদ, ২০২৬চট্টগ্রাম-১৬বর্তমান মেয়াদBJEI

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী তিনি মোট ১ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেখানে ৪র্থ, ৫ম ও ৭ম থেকে ১২শ সংসদের রেকর্ড আছে; ১ম থেকে ৩য় ও ৬ষ্ঠ সংসদের তালিকা নেই, তাই তার আগের মেয়াদ থাকলে এখানে দেখা যাবে না।

২০২৬ নির্বাচনে প্রাপ্ত ভোট

আসনের সব ফল →
ত্রয়োদশ সংসদ, ২০২৬প্রার্থীদের মোট ২,৩৭,০১০ ভোট
  1. মোহাম্মদ জহিরুল ইসলামBJEIবিজয়ী৯৩,১৬৭৩৯.৩%
  2. Mishkatul Islam ChowdhuryBNP৮৩,১০৫৩৫.১%
  3. Mohammad Leaquat AliInd৫৫,৪৯২২৩.৪%
  4. Hafez RuhullahIAB৪,০৫৪১.৭%
  5. Abdul MalekIFB৮৪৪০.৪%
  6. Md. Ariful HaqueGOP২৪৩০.১%
  7. Ehsanul HaqBangladesh Muslim League১০৫০.০%
উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। নির্বাচন কমিশনের গেজেটের সঙ্গে মিলিয়ে দেখা হয়নি।মূল পাতা

সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপন(১)

Mr. Mohammad Zahirul Islam (293 Chattagram-16)৩ সেপ্টেম্বর ২০২৬, অনাপত্তিপত্রPDF

আসন: চট্টগ্রাম-১৬

আসনের পাতা →
এলাকা

বাঁশখালী উপজেলা

সংসদীয় কমিটি(১)

সংবাদ ও ভিডিও

সংবাদ ও ভিডিও আনা হচ্ছে…

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →