মূল বিষয়ে যান
English
সর্বশেষ
ঢাকা বিভাগ

ঢাকা জেলা

Dhaka · ২০টি সংসদীয় আসন · ৫টি উপজেলা। প্রতিটি আসনের বর্তমান সদস্য, সংসদের তথ্যভান্ডার অনুযায়ী।

আসন২০
উপজেলা৫
দল৩

ঢাকা জেলা পরিচিতি

ঢাকা জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরটি এই জেলায় অবস্থিত। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণীভুক্ত জেলা।

ইতিহাস

বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারণ করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধ লাভ করে মোঘল যুগে। ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। নদীপথের পাশে অবস্থানের কারণে ঢাকা প্রাক-মোঘল যুগেই স্থানীয় বাণিজ্যের কেন্দ্র ছিল। এখানে উচ্চমান সম্পন্ন সূতিবস্ত্র উৎপাদিত হত যা মসলিন নামে পরিচিত।

অবস্থান ও আয়তন

ঢাকা জেলার মোট আয়তন ১৪৬৩.৬০ বর্গ কিঃ মিঃ। এই জেলার উত্তরে গাজীপুর জেলা ও টাঙ্গাইল জেলা, দক্ষিণে মুন্সীগঞ্জ জেলা ও ফরিদপুর জেলা, পূর্বে নারায়ণগঞ্জ জেলা ও পশ্চিমে মানিকগঞ্জ জেলা ও রাজবাড়ী জেলা।

জনসংখ্যা

২০১২ সালের আদমশুমারি সংশোধিত পরিসংখ্যান অনুসারে জেলার জনসংখ্যা ১৮,৩০৫,৬৭১ জনে পৌঁছেছে। ২০১২ সালের আদমশুমারি অনুসারে প্রায় ৯,৮৫২,৮৩৫ জন পুরুষ এই শহরে বাস করে, যার লিঙ্গ অনুপাত ১১৯। যেহেতু জেলাটি বৃহত্তর ঢাকা থেকে আলাদা, তাই প্রায় ৩.৬ মিলিয়ন লোককে গ্রামীণ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এক দশক ধরে জেলার জনসংখ্যা বার্ষিক ৪.৭৩% হারে বৃদ্ধি পেয়েছে এবং ২,৭৮৬,১৮৩ টি পরিবার রয়েছে।

অর্থনীতি

ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। শহরে উঠতি মধ্যবিত্ত জনসংখ্যা বাড়ছে পাশাপাশি আধুনিক ভোক্তা এবং বিলাস পণ্যের বাজার বৃদ্ধি পাচ্ছে। ঐতিহাসিকভাবেই এই শহরে অভিবাসী শ্রমিকদের আকৃষ্ট করে আসছে। হকার, ছোটো দোকান, রিকশা, রাস্তার ধারের দোকান শহরের মোট জনসংখ্যার একটি বিরাট অংশ। শুধুমাত্র রিকশা চালকের সংখ্যাই ৪০০,০০০ এর বেশি। কর্মপ্রবাহের প্রায় অর্ধেকই গৃহস্থালি অথবা অপরিকল্পিত শ্রমজীবী হিসাবে কর্মরত আছেন।

দর্শনীয় স্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লালবাগের কেল্লা, ঢাকেশ্বরী মন্দির, আহসান মঞ্জিল, হোসেনি দালান, ছোট কাটারা, বড় কাটরা, কার্জন হল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবন, সাত গম্বুজ মসজিদ, তারা মসজিদ, মীর জুমলা গেট, পরীবিবির মাজার পার্ক, বাহাদুর শাহ পার্ক, নর্থব্রুক হল, জিঞ্জিরা প্রাসাদ, খান মোহাম্মদ মৃধা মসজিদ, মুসা খান মসজিদ, কোকিলপেয়ারি জমিদার বাড়ি,।

তথ্যসূত্র: উইকিপিডিয়া, ঢাকা জেলা · CC BY-SA 4.0

জেলার মানচিত্র

ঢাকা জেলা

সীমানা নির্বাচন কমিশনের আসনের বর্ণনা থেকে; উপজেলা OpenStreetMap, সিটি কর্পোরেশন OCHA আর সিটি ওয়ার্ড geoBoundaries (BBS, ২০১৫)-এর মানচিত্রে; আনুমানিক। পটভূমির মানচিত্র OpenStreetMap-এর। ২০টি আসন; এলাকায় চাপ দিলে সেই আসনের পাতা।

আসন ও সংসদ সদস্য

ঢাকা জেলা ঢাকা বিভাগের একটি জেলা, জাতীয় সংসদে যার ২০টি আসন: ঢাকা-১ থেকে ঢাকা-২০। ত্রয়োদশ সংসদে আসনগুলোর মধ্যে বিএনপির ১৩টি, জামায়াতে ইসলামীর ৬টি ও এনসিপির ১টি। দ্বাদশ সংসদে (২০২৪) এই আসনগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের ১৬টি ও স্বতন্ত্র ৪টি।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় সংসদ | হালনাগাদ ২৪ অক্টোবর ২০২৬

কোথা থেকে তথ্য আসে

সদস্য, আসন, কমিটি ও অধিবেশন আসে জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে; ভোটার সংখ্যা নির্বাচন কমিশন ও মন্ত্রিসভা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। ভোটের ফল ও জীবনীর সূত্র আলাদা করে প্রতিটি পাতায় লেখা।

সব সূত্র দেখুন →

কত দিন পরপর হালনাগাদ

প্রতি রাতে পুরো সাইট সংসদের তথ্যভান্ডার থেকে নতুন করে তৈরি হয়। নতুন প্রজ্ঞাপন, বৈঠকের কার্যসূচি বা কমিটির পরিবর্তন পরদিনের মধ্যে যুক্ত হয়; সংবাদ শিরোনাম দিনে কয়েকবার।

পদ্ধতি →

ভুল পেলে

প্রতিটি সদস্যের পাতায় “সংশোধন জানান” বোতাম আছে। সূত্রসহ জানালে ২৪ ঘণ্টার মধ্যে যাচাই করে ঠিক করা হয়; সদস্যের দপ্তর নিজের পাতাও হালনাগাদ করাতে পারেন।

যোগাযোগ →